ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

গোয়াল ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী এলাকায় গোয়াল ঘর থেকে স্মৃতি রাণী (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার দুপুরে আরাজি কদম তোলা এলাকার রফিকুল ইসলামের বাড়ির গোয়ালঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই নারী একই ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কার্তিকের স্ত্রী। তিনি তিন সন্তানের জননী।

গ্রামবাসীরা জানান, নিহত স্মৃতির স্বামী ঢাকায় দীর্ঘদিন ধরে কাজ করেন। তিন সন্তান নিয়ে ওই বাড়িতে একাই থাকতেন তিনি। এ বিষয়ে বাড়ির মালিক রফিকুল ইসলাম বলেন, কখন কীভাবে এ ঘটনা ঘটেছে আমি বিষয়টি জানি না।

এ বিষয়ে পুলিশের কাছে পরিবার থেকে কোনো মামলা দেওয়া হয়নি। পুলিশও সন্দেহভাজন কাউকে আটক করতে পারেনি।

কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আব্দুর রহিম বলেন, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা মনে হচ্ছে। পরিবার থেকে কোনো মামলা হয়নি। আমরা লাশ ময়নাতদন্ত করতে দিয়েছি। তদন্ত শেষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

গোয়াল ঘর থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৪:৫০:২০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫