ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগ

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগের ঘোষণা দিয়েছেন। চাঁদপুরের মতলবে একটি কমিউনিটি সেন্টারে উপজেলা সাধারণ সম্পাদকসহ একযোগে পদত্যাগের ঘোষণা দেন তারা।

সোমবার (১৭ মার্চ) পদত্যাগের ঘোষণার পর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন।

তিনি বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করার কারণ একটাই, ফ্যাসিস্ট সরকারের আমলে এই দল ফ্যাসিস্ট সরকারকে সমর্থন দিয়েছে। এজন্য মনে করি আমরাও অপরাধী। যে কারণে জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করছি।

উপজেলায় ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির ৯০ ভাগ নেতাকর্মী পদত্যাগ করেছেন জানিয়ে তিনি আরও বলেন, আমরা এই সরকারকে সমর্থন করি। ছাত্র-জনতার আন্দোলনকে সমর্থন করি। ফ্যাসিস্ট সরকার থাকাকালীন সময়ে উপজেলা জাতীয় পার্টি কখনও গুম-খুন ও রাহাজানির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তবুও জাতীয় পার্টি ফ্যাসিস্ট সরকারকে সমর্থন করেছে, সেই বিবেক বোধ থেকে আমরা উপলব্ধি করছি আমরা অপরাধী।

এ সময় প্রথমে পদত্যাগ পত্রে স্বাক্ষর করেন মতলব দক্ষিণ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ডি এম আলাউদ্দিন। পরে পৌর শাখার সভাপতি মহসির সরকার, যুব সমিতির সভাপতি বাবুল ফরাজি, নায়েরগাঁও ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাদেরসহ উপজেলা, পৌর ও ইউনিয়নের নেতাকর্মীরা একে একে পত্রে স্বাক্ষর করেন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টি থেকে শতাধিক নেতাকর্মী পদত্যাগ

আপডেট সময় ০২:৫৭:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫