ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

রাজশাহী স্টেশনে ধুমকেতু ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষ

রাজশাহী রেলস্টেশনের ওয়াশপিটের সামনে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ও পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ মার্চ) দুপুর আড়াইটার দিকে রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে স্টেশনমাস্টার আবুল কালাম আজাদ বলেন, বাংলাবান্ধা ওয়াশপিট থেকে স্টেশনের দিকে আর ধূমকেতু এক্সপ্রেস স্টেশন থেকে ওয়াশপিটের দিকে যাচ্ছিল। সিগন্যাল পয়েন্ট সমস্যা থাকায় ধূমকেতু এক্সপ্রেসকে ধাক্কা দিয়ে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে দুটি ট্রেনের একাধিক বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বর্তমানে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

প্রত্যক্ষদর্শী শফিকুল ইসলাম জানান, বিকট শব্দ হচ্ছিল। পরে এসে দেখি একটি বগি লাইনচ্যুত হয়েছে। তবে যাত্রী না থাকায় কেউ আহত হয়নি। পরে রেলওয়ের কর্মকার্তারা স্টেশন থেকে ছুটে আসে।

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার শহিদুল আলম বলেন, এ দুর্ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি। দুই ট্রেনেই কোনো যাত্রী ছিল না। বাংলাবান্ধা ওয়াশফিট স্টেশনে ফিরছিল। আর ধূমকেতু ওয়াশফিট যাচ্ছিল। এ সময় এই দুর্ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, প্রাথমিক অবস্থায় তেমন কিছু বলা যাচ্ছে না। তবে এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটি প্রতিবেদন দিলে জানা যাবে আসলে কি ঘটনা ঘটেছিল। ঈশ্বরদীতে খবর দেওয়া হয়েছে, সেখান থেকে উদ্ধারকারী ট্রেন আসছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

রাজশাহী স্টেশনে ধুমকেতু ও বাংলাবান্ধা ট্রেনের সংঘর্ষ

আপডেট সময় ০৩:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৫ মার্চ ২০২৫