ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। বুধবার (১২মার্চ) সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশা মিয়ার ছেলে নাঈম ইসলাম (২১), একই এলাকার লিটনের ছেলে রিফাত রহমান (২২) ও সিদ্দিকের ছেলে সেলিম হোসেন (২২)।

স্থানীয়রা জানান, বিকেলে কয়েরখালী বাজার থেকে মোটরসাইকেল নিয়ে শেরপুর শহরে যান তিন বন্ধু। কাজ শেষে ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির পথে রওনা দেন। ধড়মোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেট কারকে ওভারটেক করতে গিয়ে তাঁরা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক তাঁদের চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় নাঈম, রিফাত ও সেলিমকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। সেলিম ও রিফাতকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। এর কিছুক্ষণ পর সেখানে সেলিমের মৃত্যু হয়। একই হাসপাতালে রাত সাড়ে ১০টার দিকে রিফাতও মারা যান।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, নিহত তিন যুবকের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত

আপডেট সময় ১১:২৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫