ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ১ শিক্ষার্থী নিহত, আহত ৪

নওগাঁর মহাদেবপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুল্লাহ আল শামী (১৮) নামে এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ৪ শিক্ষার্থী।

মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নওগাঁ-পোরশা আঞ্চলিক সড়কের মুখইর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থী আব্দুল্লাহ আল শামী উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম বুলেটের চাচাতো ভাই বিমানের ছেলে বলে জানা গেছে। এছাড়াও সে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, নিহত আব্দুল্লাহ আল শামী নিজে প্রাইভেটকার চালিয়ে তার ছোট ভাইসহ কয়েকজন মিলে ঘুরতে যায়। বাড়ি ফেরার পথে ঘটনাস্থলে পৌঁছালে রাস্তা ভাঙ্গা থাকার কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা সবাই প্রাইভেটকারের নিচে চাপা পড়ে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল্লাহ আল শামীকে মৃত ঘোষণা করে।

প্রাইভেটকারে থাকা আরও ৪ জন গুরুতর আহত না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, দুর্ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এটি একটি দুর্ঘটনা হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের অনুরোধে মরদেহ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ১ শিক্ষার্থী নিহত, আহত ৪

আপডেট সময় ১১:০২:১৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫