ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুরে এনামুল হক (৪৫) নামে এক ব্যক্তির হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

এনামুল হক সোনামুখী ইউনিয়নের রৌহাবাড়ী গ্রামের আবু সাঈদের ছেলে।

মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার সিরাজগঞ্জ-কাজীপুর সড়কের গান্ধাইল ইউনিয়নের দুবলাই গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কাজীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সড়কের পাশে একটি মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে তারা হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

হাত-পা ও মুখে স্কচটেপ পেঁচানো যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:০৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫