ঢাকা ০২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নরসিংদীর রায়পুরায় মায়ের বটির কোপে ৩ বছরের শিশুর মৃত্যু

নরসিংদীর রায়পুরায় মায়ের বটির কোপে আনার নামে ৩ বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার দক্ষিণ মির্জানগর এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ওই শিশুর মা শিরীন আক্তার (২৫) ঘটনার পর থেকে পালাতক রয়েছেন। শিরীন আক্তার ওই এলাকার প্রবাসী ডালিম মিয়ার স্ত্রী।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ দিন ধরে স্বামী ডালিম মিয়ার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া চলছিল শিরীন আক্তারের। এসবের জেরেই শনিবার রাতে তারাবির নামাজের সময় শিরিনা তার সন্তান আনারকে কুপিয়ে হত্যা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিরীন আক্তার পলাতক রয়েছেন।

রায়পুরা থানার ওসি আদিলুর রহমান জানান, হত্যার সংবাদ শোনার সঙ্গে সঙ্গে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এরপর লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নরসিংদীর রায়পুরায় মায়ের বটির কোপে ৩ বছরের শিশুর মৃত্যু

আপডেট সময় ১০:১৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫