ঢাকা ১২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৬ অভিবাসীকে গ্রেফতার

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অন্তত ৯৬ অভিবাসীকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ।শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের কাজাংয়ের একটি অভিবাসী বসতিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানের সময় তাদের মধ্যে অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

এক বিবৃতিতে জেআইএমের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান এ তথ্য জানান। বিবৃতিতে তিনি বলেন, কাজাং এর আশেপাশে এনফোর্সমেন্ট ডিভিশন, ডিপো ও ডিটেনশন ম্যানেজমেন্ট ডিভিশন, এটিআইপিএসওএম, এএমএলএ প্রিভেনশন ডিভিশন, ইন্টিগ্রিটি ডিভিশন, জেআইএম পুত্রজায়া হেডকোয়ার্টার এবং মালয়েশিয়ান সিভিল ডিফেন্স ফোর্সের বিভিন্ন পদের ১১৬ কর্মকর্তা এ অভিযান চালায়।

দাতুক জাকারিয়া শাবান বলেন, ‘এ অভিযানে ১৩৫ জন বিদেশিকে চেক করা হয়। এর মধ্যে ৯৬ জনকে গ্রেফতার করা হয়, যাদের বয়স ২০ থেকে ৬৯ বছরের মধ্যে। গ্রেফতারকৃতরা বাংলাদেশ, মিয়ানমার ও ইন্দোনেশিয়ার নাগরিক।

ইমিগ্রেশন ও পাসপোর্ট আইনের অধীনে অভিবাসীদের গ্রেফতার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে দাতুক জাকারিয়া শাবান। তিনি বলেন, ‘পরবর্তী পদক্ষেপের জন্য সকল গ্রেফতারকৃতদের কেএলআইএ ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।’

ট্যাগস

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৬ অভিবাসীকে গ্রেফতার

আপডেট সময় ০২:০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481