ঢাকা ১০:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

পাবনায় যুবকে তুলে নিয়ে দুই হাতের কবজি কেটে নিল দুর্বৃত্তরা

পাবনার সাঁথিয়া উপজেলায় আশরাফুল ইসলাম (৩২) নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সাঁথিয়া পৌরসভাধীন টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে এ ঘটনা ঘটে। তিনি পৌরসভার কলেজপাড়া এলাকার নূর ইসলামের ছেলে। তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক প্রভাব, চুরি, ডাকাতি, মারামারিসহ ৯টি মামলা রয়েছে ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর একটার দিকে আট থেকে ১০ জন দৃর্বৃত্ত আশরাফুলকে সাঁথিয়া পৌর এলাকার ডিজিটাল (টেলিফোন) এক্সচেঞ্জ কার্যালয়ের দেওয়াল দিয়ে ঘেরা অংশে ধরে নিয়ে আসে। সেখানে একপর্যায়ে ধারাল অস্ত্র দিয়ে তার হাত থেকে দুটি কবজি কেটে বিচ্ছিন্ন করে ফেলে। তার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

সাঁথিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুরে টেলিফোন এক্সচেন্জ অফিসের পাশে দাঁড়িয়েছিল আশরাফুল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে তার ওপর হামলা করে এবং কুপিয়ে দুই হাতের কব্জি বিচ্ছিন্ন করে দিয়ে পালিয়ে যায়। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তিনি আরো জানান, আশরাফুল ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে থানায় নয়টি মামলা রয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

পাবনায় যুবকে তুলে নিয়ে দুই হাতের কবজি কেটে নিল দুর্বৃত্তরা

আপডেট সময় ০৭:২১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী ২০২৫