ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীকে ভিডিও কলে রেখে এক নববধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত সামিয়া (১৫) টেটিয়া উলুকান্দি গ্রামের মুসা মিয়ার মেয়ে। তার স্বামী পার্শ্ববর্তী মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম ইসলাম।

শুক্রবার বিকেলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের টেটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের সদস্যরা জানায়, সামিয়া চৈতন্যকান্দা গোলাম মাহমুদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মানিকপুর গ্রামের রওশন আলীর ছেলে নাসিম ইসলামের সাথে পরিচয় ঘটে। একপর্যায়ে প্রেমের ফাঁদে ফেলে গত দুই মাস আগে ১০ লাখ টাকা দেনমোহর ধার্য করে নারায়ণগঞ্জ আদালতে বিয়ে করেন। বিয়ের পর তারা নারায়ণগঞ্জে বাসা ভাড়া নিয়ে থাকতেন। দুই মাস নারায়ণগঞ্জ সদরে থাকার পর গত সপ্তাহে এলাকায় এসে সামিয়াকে তার বাবার বাড়ি রেখে আসেন। এরপর থেকে নাসিম সামিয়ার পরিবারকে দেনমোহরের ১০ লাখ টাকার পরিবর্তে এক লাখ টাকা ধার্য করার জন্য চাপ প্রয়োগ করে। সামিয়া ও তার পরিবার এতে রাজি না হওয়ায় তাকে নিয়ে সংসার করবেন না বলে নাসিম সাফ জানিয়ে দেয়। এ নিয়ে মোবাইলে তাদের সাথে বাকবিতণ্ডা হয়।

গত শনিবার বাড়িতে কেউ না থাকায় সামিয়া মোবাইলে নাসিমকে ভিডিও কলে রেখে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন বাড়িতে এসে তার ঝুলন্ত লাশ দেখে দ্রুত উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করেছে। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

স্বামীকে ভিডিও কলে রেখে গলায় ফাঁস দিয়ে নববধূর আত্মহত্যা

আপডেট সময় ০১:২৪:১৮ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫