ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়া নিষিদ্ধ করলো সৌদি আরব

চলতি বছর হজ মৌসুমে হজযাত্রীদের সঙ্গে শিশুদের সঙ্গী হিসেবে নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌদি আরব। দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে।

দেশটির হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেওয়া হয়েছে।রোববার (৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবছর তীব্র ভিড়ের কারণে সৃষ্ট ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। হজযাত্রার সময় শিশুদের সুস্থতা বজায় রাখা এবং যে কোনো ধরনের ক্ষতির মুখোমুখি হওয়া এড়াতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

সৌদির হজ মন্ত্রণালয় বলেছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য তাদের সর্বদা অগ্রাধিকার দেওয়া হবে, যারা এর আগে হজ করেননি।

সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসরতদের জন্য নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে ২০২৫ সালের হজ নিবন্ধন আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। হজযাত্রীদের ব্যক্তিগত তথ্য যাচাই, সঙ্গী যুক্ত করা এবং মাহরাম পরিবর্তনের অনুরোধ নুসুক অ্যাপ এবং সরকারি অনলাইন পোর্টালের মাধ্যমে জমা দিতে হবে।

এ বছর সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের জন্য নতুন কিস্তি সুবিধার ব্যবস্থা করেছে। দেশটির অভ্যন্তরীণ হজযাত্রীরা এবার তিন কিস্তিতে হজ প্যাকেজের মূল্য পরিশোধ করতে পারবেন। প্রথম কিস্তিতে ২০ শতাংশ অর্থ বুকিংয়ের ৭২ ঘণ্টার মধ্যে পরিশোধ করতে হবে। দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে ৪০ শতাংশ করে অর্থ রমজান ২০ ও শাওয়াল ২০ তারিখের মধ্যে পরিশোধ করতে হবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজযাত্রীদের যথাযথ প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছে। নুসুক প্ল্যাটফর্ম থেকে হজযাত্রীরা তাদের পছন্দের প্যাকেজ বাছাই, ই-ওয়ালেট রিচার্জ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করতে পারবেন।

উল্লেখ্য, প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ মুসল্লি হজ পালন করতে সৌদি আরবে যান। তীব্র ভিড় ও নিরাপত্তার কথা বিবেচনা করে এ বছর শিশুদের হজযাত্রীদের সঙ্গে নেওয়ার অনুমতি দেওয়া হয়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

শিশুদের সঙ্গে নিয়ে হজে যাওয়া নিষিদ্ধ করলো সৌদি আরব

আপডেট সময় ০৩:৩০:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ ফেব্রুয়ারী ২০২৫