ঢাকা ০২:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় ফজলুর রহমান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন

নওগাঁর মহাদেবপুর উপজেলায় ফজলুর রহমান নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ৬ মাসের সশ্রম কারাদন্ড দেওয়া হয়। এই মামলায় আরও ১১ জনকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক ফেরদৌস ওয়াহিদ এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈকত ইলিয়াস কবির।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, রাইগাঁ গ্রামের তছির উদ্দিনের ছেলে শহীদুল ইসলাম (৫০), আ. সালাম (৬০), আবুল কালাম আজাদ (৫৫), আ. সামাদের ছেলে আশরাফ (৪৫) ও আতুরা গ্রামের সুবিদ আলী সোনারের ছেলে ইব্রাহিম (৬০)।

আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের এপ্রিল মাসের ২৪ তারিখ দুপুরে মহাদেবপুর উপজেলার রাইগাঁ গ্রামে আব্দুল সাত্তারের জমির পাশে জমি নিয়ে বিরোধের জেরে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ১৮ থেকে ২০ জন ফজলুর রহমানকে এলোপাতাড়ি মারপিট করে। এতে ঘটনাস্থলে মারা যায় ফজলুর রহমান। ঘটনার দিনই তার স্ত্রী শাহনাজ বেগম বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ এ ঘটনার তদন্ত করে ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। পরে সিআইডি পুনরায় তদন্ত করে ১৯ জনের বিরুদ্ধে চার্জশিট দেন আদালতে। এরপর দীর্ঘদিন ধরে চলা এই মামলার ২২ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৯ আসামির মধ্যে ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিচারক। বাকি ১১ জনকে খালাস দেওয়া হয়। এছাড়া আরও তিনজন মামলার বিচার চলাকালে মারা যান।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় ফজলুর রহমান হত্যা মামলায় ৫ জনকে যাবজ্জীবন

আপডেট সময় ০৪:১০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী ২০২৫