ঢাকা ১১:০৮ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

৪ বংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশকালে ৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গঞ্জ বিওপির সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের সময় তাদের ধরে নিয়ে যায় বিএসএফ।

আটকরা হলেন, উপজেলার রাধানগর ইউনিয়নের মহবুল ইসলামের ছেলে মো. মুকুল, মোশারফের ছেলে আলিস, ইশাহাকের ছেলে দুরুল হুদা ও মো. মতির ছেলে বাবু।

বিএসএফের হাতে আটক মুকুলের শ্বশুর  বলেন, মুকুলের বাড়ির পাশেই সীমান্ত। গত রাত ৯টার দিকে সেখানে গিয়েছিল মুকুলসহ চারজন। পরে ভারতীয় নাগরিকরা তাদের ধরে বিএসএফের হাতে তুলে দেন। ভারতীয় কয়েকজন আমাদের মুঠোফোনে জানিয়েছেন। এজন্য আমরা স্থানীয় জনপ্রতিনিধি ও বিজিবির কাছে যাচ্ছি।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিউর রহমান বলেন, রাতে ভারতে প্রবেশের সময় চার বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। তারা আমার ইউনিয়নের বাসিন্দা। তাদের পরিবারের লোকজন আমার কাছে এসেছে। আমরা বিজিবির সঙ্গে যোগাযোগ করছি।

এ বিষয়ে জানাতে নওগাঁ-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ সাদিকুর রহমানকে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

৪ বংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

আপডেট সময় ০৪:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫