ঢাকা ০৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে ২১ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার

আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে সৌদি আরবে ২১ হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। এই গ্রেপ্তারকৃতদের মধ্যে থেকে ১০ হাজার প্রবাসীকে তাদের নিজ দেশেও ফেরত পাঠিয়েছে সৌদি কর্তৃপক্ষ। রোববার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতির বরাত দিয়ে সংযুক্ত আরব আমিরাতের ইংরেজি দৈনিক গালফ নিউজ এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গ্রেফতারদের আবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১৩ হাজার ৮৮৩ জনকে , ৪ হাজার ৬৬৮ প্রবাসীকে সীমান্ত নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগেএবং ৩ হাজার ১৩ জনকে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৪৭৭ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ৪১ শতাংশ ইয়েমেনি, ৫৫ শতাংশ ইথিওপিয়ান এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছেন। একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে পালিয়ে যাওয়ার সময় ৯০ জনকে গ্রেফতার এবং পরিবহন আইন লঙ্ঘননের অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, কেউ যদি কাউকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশে সহযোগিতা করে এবং কাউকে পরিবহন সুবিধা ও আশ্রয় দেয়, তাহলে তাকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হবে। এছাড়া ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই সঙ্গে তার সম্পত্তি এবং যানবাহনও বাজেয়াপ্ত করা হতে পারে।

ট্যাগস

সৌদি আরবে ২১ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার

আপডেট সময় ১২:২৩:২৪ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481