ঢাকা ১১:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৫ জন গ্রেপ্তার

চট্টগ্রামে ছাত্রলীগ-যুবলীগের ১৫ জন গ্রেপ্তার চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের মোট ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাস বিরোধী আইনে একাধিক মামলা রয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

গ্রেপ্তারকৃতরা হলেন কর্ণফুলী থানা যুবলীগের সাধারণ সম্পাদক আসামি আলমগীর বাদশা (৪২), ৩৫ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন (২৩), শামসুদ্দীন (৩৯), মো. সাহেদ (২৬), মাহবুব আলম (৫২), রমজান (১৯), জাহিদুল ইসলাম সাকিব (২২), হৃদয় হাসান (১৯), আব্বাস উদ্দিন (৩০), জাকির হোসেন (২৫), তালহা জুবাইর (২৪), মেহেদী হাসান তুষার (২৬), মামুন (৩৫), মনির (৩৭) ও ইমরান হোসেন (৪০)।

এদিকে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় আওয়ামী লীগের দলীয় স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার সকালে এমন একটি মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। ভিডিওতে দেখা গেছে, ১০ থেকে ১৫ জন তরুণ ও যুবক আওয়ামী লীগের নামে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম জিইসি এলাকায়ও মিছিল করে সংগঠনটির কর্মীরা। এরপর থেকে তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

চট্টগ্রামে নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৫ জন গ্রেপ্তার

আপডেট সময় ১২:০০:৪২ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫