ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গাজীপুরের কাপাসিয়ায় নিখোঁজের একদিন পর ছয় বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।বুধবার (২৯ জানুয়ারি) সকালে মধ্যপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শিশু সাফাত (৬) কাপাসিয়া উপজেলার সূর্যনারায়ণপুর এলাকার সোহাগ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে কাপাসিয়া মধ্যপাড়া এলাকায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে নিখোঁজ হয় সাফাত। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে কাপাসিয়া থানায় জানানো হয়। পরে বুধবার সকালে শীতলক্ষ্যা নদীর পাড়ের একটি জঙ্গল থেকে বস্তাবন্দি অবস্থায় সিফাতের লাশ উদ্ধার করা হয়‌।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, শিশু লাশ উদ্ধার করা হয়েছে। এটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত চলছে, দ্রুতই দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট সময় ০৩:৫০:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫