ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভারতে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে নিহত ৬

ভারতের উত্তরপ্রদেশের বাগপাতে ধর্মীয় এক অনুষ্ঠানে বাঁশের মঞ্চ ভেঙে পড়েছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৮জানুয়ারি) কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন জানানো হয়েছে, লাড্ডু মোহৎসব উপলক্ষে স্থানীয় আদিনাথ মন্দির প্রাঙ্গণে শত শত মানুষ জড়ো হয়েছিল। সেখানে কাঠ ও বাঁশ দিয়ে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল। লাড্ডু বিতরণের সময় মঞ্চটি ভেঙে পড়ে নিচে বহু মানুষ চাপা পড়েন। এ দুর্ঘটনার সময় হুড়োহুড়ি ও পদদলনের ঘটনাও ঘটে।

বাগপাতের পুলিশ প্রধান অর্পিত বিজয়ভাগারজিয়া জানান, ঘটনার পরপরই সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স গিয়ে হাজির হয় আর আহতদের হাসপাতালে নিয়ে যায়। সামান্য আহতদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও, গুরুতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়।

বাগপাতা জেলার কর্মকর্তা অস্মিতা লাল বলেন, স্থানীয় জৈন সম্প্রদায় ৩০ বছর ধরে বার্ষিক লাড্ডু মহাউৎসব পালন করে আসছে। এ ধরনের দুর্ঘটনা এবারই প্রথম।উৎসবে উপস্থিত রাকেশ জৈন নামে এক ব্যক্তি জানান, প্রতি বছর জৈন দেবতা আদিনাথের নির্বাণ উপলক্ষে আয়োজিত উৎসবে এই মঞ্চ তৈরি করা হয়। পূজারিরা লাড্ডু নিবেদন করতে গেলে মঞ্চটি ধসে পড়ে ও শতাধিক ভক্ত নিচে পড়ে যান।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন পুলিশ।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভারতে ধর্মীয় অনুষ্ঠানের মঞ্চ ভেঙে পড়ে নিহত ৬

আপডেট সময় ০৩:১০:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫