ঢাকা ১০:১৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল
নওগাঁর মান্দায়

বৌভাতের অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

নওগাঁর মান্দায় বৌভাতের একটি অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের তিনজন আহত হয়েছেন। শনিবার (২৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নের উত্তর কালিকাপুর গ্রামে ঘটনাটি ঘটে।

আহতরা হলেন- বরপক্ষের আশা আক্তার (২২) ও তার বাবা আলমগীর হোসেন (৪৭) এবং কনেপক্ষের মুস্তাকিম মন্ডল (৩৫)। এদের মধ্যে মুস্তাকিম মন্ডলকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আশা আক্তার ও আলমগীর হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, শনিবার উত্তর কালিকাপুর গ্রামে মাহফুজুর রহমানের বিয়ের বৌভাতের অনুষ্ঠান চলছিল। দুপুরে খাওয়া দাওয়ার পর পান খাওয়াকে কেন্দ্র করে কনেপক্ষের সাথে বরপক্ষের আশা আক্তার বাগবিতন্ডায় জড়িয়েপরেন।

এক পর্যায়ে কনেপক্ষের মোস্তাকিম মন্ডল, রেজাউল ইসলাম, নীরব হোসেনসহ ৫ থেকে ৬ জন একত্রিত হয়ে আশা আক্তারকে মারধর করে। এসময় আশা আক্তারের বাবা আলমগীর হোসেন এগিয়ে এলে তাকেও মারধর করা হয়।

এ প্রসঙ্গে জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনসুর রহমান বলেন, অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নওগাঁর মান্দায়

বৌভাতের অনুষ্ঠানে পান খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৩

আপডেট সময় ০১:২১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫