ঢাকা ০২:০০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নাটোরে মাছ চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় মাছ চোর সন্দেহে মো. আব্দুল মান্নান (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে।রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকায় একটি পুকুর পাড়ে গণপিটুনির শিকার হন তিনি।

নিহত আব্দুল মান্নান নলডাঙ্গা উপজেলার সমসখলসি গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে।স্থানীয়দের বরাত দিয়ে নলডাঙ্গা থানার ওসি (তদন্ত) মো. মনোয়ার জাহান জানান, রবিবার রাত সাড়ে ১২টার দিকে আব্দুল মান্নানসহ কয়েকজন কাসোবাড়িয়া-রামশারকাজীপুর এলাকার একটি পুকুরে মাছ শিকার করছিলেন। টের পেয়ে স্থানীয় লোকজন ধাওয়া দিলে সঙ্গীরা পালিয়ে গেলেও আব্দুল মান্নান ধরা পড়েন। এসময় গণপিটুনিতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুকুরের মালিক রামশারকাজীপুর গ্রামের আফজাল ও জাহিদও ঘটনাস্থলে আসেন। আফজাল-জাহিদ এ পুকুরটি লিজ নিয়ে মাছ চাষ করে আসছিলেন।

পরে তারা ঘটনাস্থল থেকে আব্দুল মান্নানকে তুলে নিয়ে গিয়ে আবার মারধর করেন। এ অবস্থায় তাকে স্থানীয় ইউপি সদস্য জাহিরুল ইসলামের হেফাজতে দেন তারা। পরে ওই ইউপি সদস্য আব্দুল মান্নানকে স্বজনদের কাছে হস্তান্তর করেন। রাতেই স্বজনরা আব্দুল মান্নানকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থলে পুলিশ অবস্থান করছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নাটোরে মাছ চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

আপডেট সময় ০১:১৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫