ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল গ্রেপ্তার

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন- বিএমএ’র সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।সোমবার (২০ জানুয়ারি) ভোরে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগের ডিসি তালেবুর রহমান। ঢাকা মেইলকে তিনি বলেন, মোস্তফা জালাল মহিউদ্দিনকে মোহাম্মদপুর এলাকা থেকে ডিবি গ্রেফতার করে। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা জানাতে পারেননি তিনি।

ছাত্র-জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। টানা ১৬ বছরের মতো দেশ শাসন করা দলটির নেতাদের অধিকাংশই ৫ আগস্টের পর থেকে লাপাত্তা। অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেলেও আবার কেউ কেউ দেশেই আত্মগোপনে আছেন। এদের মধ্যে আবার অনেককে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবার ঢাকা-৭ আসনের এমপিকে গ্রেফতারের কথা জানাল পুলিশ।

আওয়ামী লীগ নেতা মোস্তফা জালাল মহিউদ্দিন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য। ২০২২ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) বর্তমান সভাপতি।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল গ্রেপ্তার

আপডেট সময় ১২:৩৫:১৮ অপরাহ্ন, সোমবার, ২০ জানুয়ারী ২০২৫