ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রসহ নিহত ২

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দেয় একটি মোটরসাইকেল। এতে ওই মোটরসাইকেলের আরোহী কলেজছাত্রসহ দুজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার তেরোমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মহাদেবপুর উপজেলার দক্ষিণ হোসেনপুর গ্রামের মো. মানিকের ছেলে ও মহাদেবপুর বি এম কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র ফারদিন (২০) এবং শ্যামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রেজুয়ান ইসলাম (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল সাতটার নওগাঁ শহর থেকে মোটরসাইকেলে মহাদেবপুরে ফিরছিলেন ফারদিন ও রেজুয়ান। পথে নওহাটা-মহাদেবপুর সড়কের তেরোমাইল মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয় তাঁদের মোটরসাইকেল। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই ফারদিন মারা যান এবং রেজুয়ান ইসলাম আহত হন। রেজুয়ানকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে রেজুয়ান মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাশমত আলী বলেন, মহাদেবপুরের তেরোমাইল এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু হয়েছে। ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী কলেজ ছাত্রসহ নিহত ২

আপডেট সময় ০৪:৩৩:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫