ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভিসা ও ইকামার ফি বাড়াল সৌদি আরব

সৌদি আরব সরকার ভিসা ও ইকামাসহ সাতটি সেবায় ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আবসার এই তথ্য প্রকাশ করেছে।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, নতুন নিয়মে প্রবেশ ও বহির্গমনের ভিসা ফি ১০৩.৫ রিয়াল নির্ধারণ করা হয়েছে। বসবাসের অনুমতি (ইকামা) ও চূড়ান্ত বহির্গমনের ফি যথাক্রমে ৫১.৭৫ রিয়াল এবং ৭০ রিয়াল করা হয়েছে।এ ছাড়া কর্মচারীদের রিপোর্ট ফি ২৮.৭৫ রিয়াল এবং পাসপোর্ট তথ্য হালনাগাদের জন্য ৬৯ রিয়াল ফি নির্ধারণ করা হয়েছে।

আবসার আরও জানিয়েছে, ভ্রমণ ভিসায় আসা কোনো ব্যক্তি হারিয়ে গেলে তাকে আমন্ত্রণকারী রিপোর্ট করতে পারবেন। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমন, ভিসার মেয়াদ শেষ হওয়ার পর ৭ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে, তবে মেয়াদ শেষের ১৪ দিনের পর আর আবেদন গ্রহণযোগ্য হবে না।

নতুন নিয়ম অনুযায়ী, একজনের জন্য কেবল একটি রিপোর্ট জমা দেওয়া যাবে এবং তা প্রত্যাহার করার সুযোগ থাকবে না।সৌদি সরকারের এই সিদ্ধান্ত প্রবাসীদের আর্থিক ব্যয়ের ওপর প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস

ভিসা ও ইকামার ফি বাড়াল সৌদি আরব

আপডেট সময় ১২:৩৬:১৯ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481