ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

টেকনাফের বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্মীসহ ১৯ জন অপহরণ

টেকনাফের বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্মীসহ ১৯ জন শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র সন্ত্রাসীরা। অপহরণ হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন বনকর্মী ও অপর ১৬ জন শ্রমিক।

অপহৃতরা হলেন-আইয়ুব খান (১৮), আইয়ুব আলী (৫০), আনসার উল্ল্যাহ (১৮), আয়াত উল্ল্যাহ (২২), সামছু (৪৫), ইসলাম (২১), সামছু (৪০), ইসমাইল (৩৫), মোহাম্মদ হাসিম (৪০), নূর মোহাম্মদ (২১), সৈয়দ আমিন (৩০), সফি উল্ল্যাহ (৩০), আইয়ুব (৫০), মাহাতা আমিন (১৮), সাইফুল ইসলাম (২২), সৈয়দ (৫০), রফিক (৩৩)। তবে বাকি দুজনের নাম এখনও জানা যায়নি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলা হ্নীলার ইউনিয়নের জাদিমোরা পাহাড়ে এই ঘটনা ঘটে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) শেখ এহসান উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেন।ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ‘সোমবার সকালের দিকে টেকনাফের হ্নীলা জাদিমোরা পাহাড়ে বিভিন্ন গাছের চারা রোপন করতে গেলে বন বিভাগের কাজে নিয়োজিত ১৯ জন শ্রমিককে সেখান থেকে ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের অপহরণ করে গহীন পাহাড়ের দিকে নিয়ে যায় বলে বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন।

এ ঘটনার খবর পেয়ে বন বিভাগ ও পুলিশসহ স্থানীয়রা তাদের উদ্ধারের জন্য পাহাড়ে অভিযান চালাচ্ছেন।’টেকনাফের বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ জানিয়েছেন, বন বিভাগের পরিচ্ছন্নতা কাজ করতে গিয়ে এদের অপহরণ করা হয়। খবর পেয়ে পুলিশ, এপিবিএন, র‍্যাবসহ স্থানীয় জনগন পাহাড়ে অভিযান চালাচ্ছে।

এ প্রসঙ্গে জানতে চাইলে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘বিষয়টি শুনেছি তবে এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।’এদিকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী এখন সীমান্ত পরিদর্শনে টেকনাফ রয়েছেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

টেকনাফের বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্মীসহ ১৯ জন অপহরণ

আপডেট সময় ০৪:০২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪