ঢাকা ০৪:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

বগুড়ায় ট্রাক চাপায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত

বগুড়ার কাহালুতে ট্রাক চাপায় বাবা-মেয়েসহ তিনজন এবং গাবতলীতে মোটরসাইকেল থেকে পড়ে ট্রাক চাপায় এক নারী নিহত হয়েছেন।শনিবার (২৮ ডিসেম্বর) সকালে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে কাহালু বেতার কেন্দ্রের সামনে এবং গাবতলী- সুখানপুকুর সড়কে চামুরপাড়া নামক স্থানে দুর্ঘটনা দুটি ঘটে।

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, সকাল সাড়ে ৯ টার দিকে যাত্রীবাহী ব্যাটারী চালিত একটি ভ্যান দরগাহাটের দিকে যাচ্ছিল। কাহালু বেতার কেন্দ্রের সামনে ভ্যানের সামনের চাকা খুলে যায়। এসময় পিছন থেকে একটি ট্রাক যাত্রীসহ ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ভ্যান যাত্রী ফারুক হোসেন(৪০) মারা যান। পুলিশ ও স্থানীয় লোকজন আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দুইটার দিকে ফারুক হোসেনের মেয়ে হুমাইয়ারা (৯) ও ভ্যান চালক শাহিনুর ইসলাম( ৫০) মারা যান।নিহত তিন জনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।অপরদিকে, গাবতলীর স্থানীয়দের থেকে জানা যায় সকাল ১০ টার দিকে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ট্রাকের চাপায় রেশমী বেগম (২৫) নামের এক নারী নিহত হয়েছেন।তিনি গাবতলী উপজেলার কালাইহাটা গ্রামের জোবায়ের হোসেনের স্ত্রী।

গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিক ইকবাল জানান, স্বামীর সাথে মোটর সাইকেলে যাচ্ছিলেন রেশমি বেগম। চামুরপাড়া এলাকায় অসাবধানতাবশত স্ত্রী মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় পিছনে থাকা বালুবাহী ট্রাকের চাপায় মারা যান তিনি। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন চালক আব্দুস সালামসহ ট্রাকটি আটক করে স্থানীয় জনগন। পরে পুলিশ পৌঁছে ট্রাকসহ চালককে থানায় নিয়ে আসে। নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। চালকের নামে মামলা প্রক্রিয়াধীন আছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

বগুড়ায় ট্রাক চাপায় বাবা-মেয়েসহ ৪ জন নিহত

আপডেট সময় ০৬:০১:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪