ঢাকা ০৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মানিকগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা মামুন নওগাঁ থেকে গ্রেফতার

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতার ঘটনায় দায়ের করা মামলায় মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, মঙ্গলবার রাতে নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা থেকে মামুনকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন মানিকগঞ্জ সদর উপজেলার তরাঘাট মিল্কভিটা এলাকার মো. আব্দুল মতিন মোল্লার ছেলে। উল্লেখ্য, আব্দুল মতিন মোল্লা সদর উপজেলার দীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। একই মামলায় তিনি নিজেও এজাহারভুক্ত আসামি।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ড ও নাশকতার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের পৌর শাখার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ হোসেন মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ৯১ জনের নাম উল্লেখ করে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

এ প্রসঙ্গে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আমান উল্লাহ জানান, “বৈষম্যবিরোধী আন্দোলনের সময় জেলা বিএনপি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাঁকে আদালতে প্রেরণ করা হবে।”

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মানিকগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা মামুন নওগাঁ থেকে গ্রেফতার

আপডেট সময় ০২:৫৯:২১ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪