ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ধর্ষিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে: দিল্লি হাইকোর্ট

ধর্ষণ এবং অ্যাসিড আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা করতেই হবে দেশের সমস্ত হাসপাতালকে এই মর্মে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। শুধু সরকারি হাসপাতাল নয় এই নির্দেশ মানতে বাধ্য থাকবে বেসরকারী হাসপাতাল এবং নার্সিংহোমও। সোমবার এমনই যুগান্তকারী রায় দিয়েছে দিল্লি হাইকোর্টের বিচারপতি অমিত শর্মা এবং বিচারপতি প্রতিভা সিংহের ডিভিশন বেঞ্চ। এই নির্দেশ অমান্য করলে প্রশাসন সেই হাসপাতাল কর্তৃপক্ষ এবং সংশ্লীষ্ট চিকিৎসকের বিরুদ্ধে মামলাও দায়ের করতে পারবে।

আক্রান্ত যদি নাবালক বা নাবালিকা হয় তাহলে চিকিৎসার পাশাপাশি পকসো আইনে তাদের নাম ধামও গোপন রাখতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে।ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ৩৯৭ ধারা এবং পুরনো সিআরপিসির ৩৫৭ সি ধারার উল্লেখ করে দিল্লি কোর্টের নির্দেশ যদি কোনও হাসপাতাল আইন না মানে তবে প্রয়োজনে কড়া ব্যবস্থা নিতে পারবে প্রশাসন। দিল্লি হাইকোর্টের নির্দেশ যৌন নিপীড়িতদের চিকিৎসা করতে অস্বীকার করা ভারতীয় ন্যায় সংহিতার ৩৯৭ ধারায় অপরাধ। যার জন্য শাস্তির মুখে পরতে পারেন চিকিৎসক, নার্স, সহ হাসপাতাল কর্তৃপক্ষও।

প্রসঙ্গত গতকাল দিল্লি হাইকোর্টে ১৬ বছরের এক নাবালিকাকে যৌন নির্যাতনের শুনানি চলছিল। অভিযোগ মেয়েটিকে একাধিকবার তার বাবাই যৌন নির্যাতন চালিয়েছে। নির্যাতিতাকে তার পরিবারের লোকেরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাটুকুও করতে অস্বীকার করেন। হাসপাতালের কর্মী, চিকিৎসকরা জানান বিনামূল্যে চিকিৎসা করলে তাদের থেকে আর্থিক জরিমানা করবে হাসপাতাল কর্তৃপক্ষ। সেই মামলার প্রেক্ষিতেই এই ঐতিহাসিক রায় দিল্লি হাইকোর্টের।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ধর্ষিতাদের বিনামূল্যে চিকিৎসা দিতে হবে: দিল্লি হাইকোর্ট

আপডেট সময় ০১:১২:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪