ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জুলাই বিপ্লব বিরোধী অপচেষ্টাকারীদের রুখে দেওয়া হবে -আগ্রাসন প্রতিরোধ মঞ্চ

নওগাঁয় অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাষ্ট্র ও সমাজ বিরোধী আগ্রাসন প্রতিরোধে জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শহরের কোমাইগাড়ী এলাকার নওগাঁ পিপলস সিটির হলরুমে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে দুই ঘন্ট্যাবাপী এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর আহবায়ক খন্দকার রেজাউর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে সদস্য সচিব কাজী মহিউদ্দীন আলমগীর, এবি পার্টির আহবায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আব্দুর রহিম, সাম্প্রদায়িক ছাত্র যুব জনতা ঐক্য পরিষদের আহ্বায়ক এমরুল আখিয়ার পরাগ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম সোহাগ, ইসলামী ছাত্রশিবির নওগাঁ সরকারি কলেজ শাখার সভাপতি ডি.এম নওফেলসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন দলের নেতাকর্মী ও ব্যবসায়ী নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ফ্যাসিস্ট হাসিনার পতনের পরেও দেশে আগ্রাসন বন্ধ হয়নি। বিভিন্ন দলীয় পরিচয়ে অনেকেই দেশের জনগনের উপর আগ্রাসন চালাচ্ছেন। দলমতের উর্ধ্বে গিয়ে এই আগ্রাসন প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। ভারতীয় অপশক্তির সকল শেকড় উপড়ে ফেলা হবে। হাজারো ছাত্র-জনতার তাজা রক্তের বিনিময়ে অর্জিত দ্বিতীয় স্বাধীনতাকে কলুষিত করতে যারা চেষ্টা করবে তাদেরকে রুখে দেবে জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ। জুলাই বিপ্লব বেহাতের অপচেষ্টাকারীদের ছাড় দেয়া হবে না।

গত শনিবার (১৪ ডিসেম্বর) বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের যৌথ মতামতের ভিত্তিতে খন্দকার রেজাউর রহমান’কে আহবায়ক ও কাজী মহিউদ্দিন আলমগীর’কে সদস্য সচিব করে “জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ, নওগাঁ’’ নামে ১২ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠিত হয়। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসে আলোচনা সভা আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জুলাই বিপ্লব বিরোধী অপচেষ্টাকারীদের রুখে দেওয়া হবে -আগ্রাসন প্রতিরোধ মঞ্চ

আপডেট সময় ০১:৪৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪