ঢাকা ০৫:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত মা ও মেয়ে

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত হয়েছে।বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর সড়কের ঘুন্টিঘরে এ ঘটনা ঘটে।নিহতরা ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট ইউনিয়নের গয়নারকুটি গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মমেনা বেগম এবং তাদের মেয়ে মুন্নি আকতার।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে সোনাহাট থেকে একটি অটোরিকশা মোহাম্মদ আলী, তার স্ত্রী মমেনা বেগম (৫৫), মেয়ে মুন্নি আকতার (২৫) ও মেয়ের স্বামী শহর আলীকে নিয়ে ভূরুঙ্গামারীতে যাচ্ছিলেন। ঘুন্টিঘর এলাকায় পৌঁছলে বিপরীতদিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়।

অটোরিকশায় থাকা চালকসহ চার যাত্রী গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মুন্নিকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় মমেনা বেগমও মারা যান।গুরতর আহত অবস্থায় মোহাম্মদ আলীসহ তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায়। তবে ট্রাকটিকে আটক করেছে স্থানীয়ারা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত মা ও মেয়ে

আপডেট সময় ০৫:২৮:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪