ঢাকা ১২:২৮ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব নুরের

রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।গতকাল বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, ‘গণ অধিকার পরিষদ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুই বছরের জন্য জাতীয় সরকার গঠন করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি রাখতে ছয় মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা।এখন সব দলকে নিয়ে জাতীয় সমন্বিত কর্মসূচি হতে পারে।’তিনি বলেন, ‘বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে আজ একটি নতুন অধ্যায় রচিত হয়েছে।

দেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদলীয় সভা এই অন্তর্বর্তী সরকার করেছে। এর আগে কোনো সরকার এটি করতে পারেনি।তিনি বলেন, ‘দেশের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও তাদের গণমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রপাগান্ডা রুখে দিতে দেশের সর্বস্তরের গণমাধ্যমের সহযোগিতায় একটি ক্যাম্পেইনের জন্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।’

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

দুই বছরের জন্য জাতীয় সরকার গঠনের প্রস্তাব নুরের

আপডেট সময় ০১:১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪