ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন

নওগাঁর মহাদেবপুরে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চালক ও হেলপার নিহত হয়েছেন। এছাড়া শহরের পল্লী বিদ্যুতের সামনে পিকআপের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোরে মহাদেবপুর উপজেলার রানীপুকুর এলাকায় ও সকাল সাড়ে ৯টায় শহরের পল্লী বিদ্যুৎ সমিতির সামনে পৃথক দুটি দুর্ঘটনায় ওই তিনজন নিহত হন।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার কামারনাই গ্ৰামের সামছুল আলমের ছেলে ট্রাক চালক সুমন মিয়া (৪০)। তবে হেলপারের পরিচয় মেলেনি।এদিকে বিদ্যুৎ সমিতির সামনে নিহত ওই ব্যাক্তির নাম আবুল কাশেম (৭৫)। তিনি সদর উপজেলার ভবানীগাছী দেওয়ানপাড়া গ্রামের মৃত কুদরত প্রামাণিকের ছেলে।

নওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবু বকর সিদ্দিক জানান, রাতে খড় বোঝাই একটি ট্রাক নওগাঁ থেকে রাজশাহী দিকে যাচ্ছিল। ভোরে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা চালক এবং হেলপার নিহত হয়। পরে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত দুইজনের মধ্যে চালকের নাম পরিচয় পাওয়া গেলেও হেলাপারের পরিচয় পাওয়া যায়নি। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এই দুর্ঘটনার তথ্য জানাতে গিয়ে নওগাঁ সদর মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আবু তাহের বলেন, সকালে পল্লী বিদ্যুৎ সমিতির সামনে রাস্তার এক পাশ দিয়ে হেঁটে বালুডাংগা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন সত্তোরর্ধ্ব আবুল কাশেম। এ সময় নওগাঁ শহরের দিকে আসা একটি পিকআপ পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনার পর স্থানীয় লোকজন পিকআপটি আটক করলেও চালক পালিয়ে যায়।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন

আপডেট সময় ০১:২২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪