ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

১০ দিনের সফরে লন্ডনে গেলেন মির্জা ফখরুল

১০ দিনের সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকাল ৮টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ২০১ নম্বর ফ্লাইটে স্বস্ত্রীক ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব।

আগামী ১১ ডিসেম্বর দেশের ফেরার কথা রয়েছে তার।বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল করিব বিষয়টি নিশ্চিত করেছেন।লন্ডনের এই সফরে বিএনপির বিভিন্ন দলীয় অনুষ্ঠানের পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করবেন মির্জা ফখরুল। দেশের চলমান পরিস্থিতি, অন্তর্বর্তীকালীন সরকারে সংস্কারের অগ্রগতি, আগামী নির্বাচনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বিএনপির এই দুই শীর্ষ নেতার মধ্যে।বিএনপি সূত্র জানায়, মির্জা ফখরুল দেশে ফেরার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন যাবেন। সেজন্য প্রস্তুতিও নেওয়া হচ্ছে দলের পক্ষ থেকে।

ট্যাগস

১০ দিনের সফরে লন্ডনে গেলেন মির্জা ফখরুল

আপডেট সময় ১১:৪২:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪