ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জটিলতা কাটিয়ে হিলি দিয়ে আসছে পেঁয়াজ

ভারতে স্লট বুকিং বন্ধ থাকায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয় গত তিনদিন থেকে পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। আর এ কারণে গতকাল মঙ্গলবার দুপুর ১২ টার পর থেকে সকল ধরনের পণ্য রপ্তানি বন্ধ করে দেয় ভারতীয় ব্যবসায়ীরা।

স্লট বুকিং চালু করাতে বধুবার (২৭ নভেম্বর) সকাল ১১ টা ৩০ মিনিটে পেঁয়াজ বোঝাই ৫টি ট্রাক প্রবেশ করে। এর মধ্য দিয়ে আবারো হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানির কার্যক্রম শুরু হয়েছে। তবে পেঁয়াজ আমদানি হলেও আলু আমদানি বন্ধ রয়েছে । বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি বলেন, ভারত থেকে স্লট বুকিং বন্ধ থাকায় পেঁয়াজ, আলু রপ্তানি করতে পারেনি ভারতীয় ব্যবসায়ীরা। এতে করে তাদের অনেক লোকসান হয়। যার কারনে তারা সকল পণ্য রপ্তানি বন্ধ করেছিল। রাতে সমস্যার সমাধান হলে পুনরায় বুধবার সকাল থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে এখনো আলু আমদানি হয়নি। সকল সমস্যা কাটিয়ে দ্রুত সব ধরনের পণ্য ভারত থেকে আমদানি হবে বলেও জানান তিনি।উল্লেখ্য, ভারত থেকে আমদানি বন্ধের অযুহাতে বেড়েছে চাল, পেঁয়াজ ও আলুর দাম। তিন দিনের ব্যবধানে বেড়েছে জিরাশাইল ও সম্পাকাটারী চালের দাম।

জিরাশাইল কেজি প্রতি ২ টাকা বেড়ে ৭০ টাকায় এবং সম্পাকাটারি ২ টাকা বেড়েছে ৬৮ থেকে ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। সেই সঙ্গে বেড়েছে ভারতীয় পেঁয়াজ ও আলুর দাম। পেঁয়াজ কেজি প্রতি ৫ টাকা বেড়ে ৮০ টাকা এবং ভারতীয় আলু কেজি প্রতি ১২ টাকা বেড়ে ৭৫ টাকা দরে বিক্রি হচ্ছে।হিলি কাস্টমেসর তথ্য মতে, চলতি সপ্তাহে ভারত থেকে ৫৫ ট্রাকে ২ হাজার ২০০ মেট্রিকটন চাল, ১৬৬ ট্রাকে ৪ হাজার ৭০০ মেট্রিকটন আলু এবং ৪৫ ট্রাকে ১ হাজার ৩০০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জটিলতা কাটিয়ে হিলি দিয়ে আসছে পেঁয়াজ

আপডেট সময় ০৫:৩০:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪