ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

জয়পুরহাটে কামাল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

জয়পুরহাটে চাঞ্চল্যকর কামাল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। এছাড়া তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও দুই বছরের কারাদন্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: নুরুল ইসলাম এ রায় প্রদান করেন ।

সাজা প্রাপ্তরা হলেন, জয়পুরহাট সদরের তেঘর রেলগেট এলাকার মৃত তছির উদ্দীনের ছেলে সুজাউল ওরফে সেজাউল, মুজিবনগর এলাকার মৃত ময়নুদ্দিনের ছেলে রুবেল, পলি কাদোয়ার খোরশেদ আলমের ছেলে লম্বা বাবু, পূর্ব দেবীপুরের মৃত জোব্বার মণ্ডলের ছেলে জিয়া, দেওয়ানপাড়ার হাসানের ছেলে মিজানুর রহমান ওরফে পিচ্চি জুয়েল, গৌরীপাড়ার শাহজাহান আলী মিস্ত্রীর ছেলে ফরিদুল ইসলাম কানা সবুজ, ওবাইদুল ইসলামের ছেলে রানা আহম্মেদ ও ইসলাম নগরের জালাল উদ্দিনের ছেলে মিঠুন।

এদের মধ্যে সেজাউল, জিয়া, পিচ্চি জুয়েল ও কানা সবুজ পলাতক রয়েছেন।মামলার বিবরণে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দেবীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে কামালের সাথে সেজাউলের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।এরই জেরে আসামীরা তাকে হত্যার পরিকল্পনা করে। ২০১৫ সালের ৩ অক্টোবর রাতে কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় সেজাউলসহ সাজা প্রাপ্তরা। এরপর তেঘর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে কামালকে কুপিয়ে হত্যা করে আসামীরা। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।

এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি ওই মামলার তদন্ত কর্মকর্তা ফরিদ হোসেন আদালতে অভিযোগ পত্র দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এ রায় প্রদান করেন বলে জানান, পাবলিক প্রসিকিউটর অ্যাড : শাহনূর রহমান শাহীন।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

জয়পুরহাটে কামাল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন

আপডেট সময় ০৪:৫১:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪