ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ Logo জমি সংক্রান্ত বিরোধের জেরে পেয়ারা ও মাল্টা গাছ কেটে দিল

নিষিদ্ধ ‘ছাত্রলীগের আদলে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

‘মুক্তির ডাক ৭১’ নামে বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।শনিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকার উত্তরা এলাকার একটি রেস্টুরেন্টে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

সংগঠনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন, আল রিয়াদ-আদনান অন্তর, মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসেবে কাজ করবেন হুমায়ুন কবির জয়।মুক্তির ডাক ৭১-এর চেয়ারম্যান আল-রিয়াদ-আদনান অন্তর জানান, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার এবং স্বাধীনতা বিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য। এ ছাড়াও শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি।

শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম শুরু হবে বলে জানান তিনি।অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা ও তরুণ প্রজন্ম অংশ নেন। অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়।এদের মধ্যে চেয়ারম্যান অন্তরের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। বাকীদের পরিচয় জানা যায়নি। অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের ১ নম্বর ব্লকের ভান্ডারী গলির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। ২০১৮ সালে ইয়াবাসহ টঙ্গীর কলেজগেট থেকে র‌্যাবের হাতে গ্রেপ্তার হন তিনি। পরে র‍্যাব বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করে। এরপর ছাত্রলীগ থেকে বহিষ্কার হন আল রিয়াদ-আদনান অন্তর।

ট্যাগস

ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন

নিষিদ্ধ ‘ছাত্রলীগের আদলে’ নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ

আপডেট সময় ০৫:৫৩:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪