ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

ভিসা পেয়েছেন কাজল, আজ রাতেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হচ্ছে তাকে

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত কাজলকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তার থাইল্যান্ডের ভিসা হওয়ায় আজ রাত ১১টায় এয়ার অ্যাম্বুলেন্সে  তাকে থাইল্যান্ডে পাঠানো হবে ।রোববার (১৭ নভেম্বর) নিউরোসায়েন্স হাসপাতালের চিকিৎসক ডা. হুমায়ুন কবীর হিমু জানান, কাজলের ভিসা হয়েছে।

এয়ার অ্যাম্বুলেন্সের জন্য টাকা পাঠানো হয়েছে।জানা যায়, যাত্রাবাড়ীতে আবু সাঈদের মতো দুহাত প্রসারিত করে বুক পেতে দিয়েছিলেন কাজল। পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়ে আহত হন তিনি। এরপর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে (নিনস) তাকে চিকিৎসা দেওয়া হচ্ছিল।চিকিৎসক হুমায়ুন কবীর হিমু জানান, ধীরে ধীরে তার অবস্থার উন্নতি হচ্ছিল। কিন্তু গত দুদিন আগে হঠাৎ করে ইনফেকশন হয়। বেশ কয়েকবার তার ডায়রিয়া হয়। এতে করে রক্তচাপ কমে গিয়ে সে শকে চলে যায়। পরে বোর্ড করে তাকে চিকিৎসা দেওয়া হয়। এরপর শনিবার সকাল থেকে তার অবস্থা খারাপ হতে থাকে।

তার অবস্থা স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে জানানো হয়। কাজলের অবস্থা জানার পর দ্রুত ব্যবস্থা নেন তিনি।চিকিৎসক জানান, স্বাস্থ্য উপদেষ্টার কথায় হাসপাতালে আসেন উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি এসে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তাকে দ্রুত থাইল্যান্ডের বেজথানি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তথ্য উপদেষ্টা তার ভিসা ও খরচের ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ে যোগাযোগ করেন। পরে সিদ্ধান্ত হয় কাজলকে এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ড নেওয়া হবে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

ভিসা পেয়েছেন কাজল, আজ রাতেই চিকিৎসার জন্য থাইল্যান্ডে পাঠানো হচ্ছে তাকে

আপডেট সময় ০৪:৪৪:৪১ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪