চীনের পূর্বাঞ্চলের জিয়াংসু প্রদেশে একটি কারিগরি স্কুলে ছুরিকাঘাতে ৮ জন খুন হয়েছেন। আজ শনিবারের এই হামলার ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৭ জন।
হামলার সঙ্গে জড়িত অভিযোগে এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে।ইয়িংশিংয়ের পুলিশ এক বিবৃতিতে বলেছে, ২১ বছর বয়সী সন্দেহভাজন হামলাকারী ইয়িংশিং শহরের ওয়ক্সি কারিগরি ইনস্টিটিউট অব আর্টস অ্যান্ড টেকনোলজির ছাত্র। এ বছর তাঁর স্নাতকে ভর্তি হওয়ার কথা ছিল, কিন্তু সে পরীক্ষায় ফেল করে। একারণে ক্ষিপ্ত হয়ে সে হত্যাকাণ্ড ঘটিয়েছে।চীনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার কঠোরভাবে নিয়ন্ত্রিত। তবে ছুরি নিয়ে সহিংস হামলার ঘটনা নতুন কিছু নয়। কিন্তু এক সঙ্গে এতজনের মৃত্যুর ঘটনা বিরল।

আন্তর্জাতিক ডেস্ক: 











