ঢাকা ১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নীলফামারীতে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

নীলফামারীর ডোমারে পারিবারিক কলহে ছেলে সিদ্দিকের (২৮) ধারালো দায়ের কোপে বাবা রবিউল ইসলামের (৫০) মৃত্যু হয়েছে।বুধবার (১৩ নভেম্বর) বিকেলে উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের চিলাহাটি প্রামানিক পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রবিউল ইসলাম উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নের প্রামানিক পাড়ার বাসিন্দা। পেশায় তিনি কৃষক ছিলেন।ইউপি সদস্য আব্দুল খালেক জানান, বিকেলে ধান ও খড় রাখা নিয়ে রবিউল ইসলামের সাথে তার ছেলে সিদ্দিকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছেলে সিদ্দিক ঘরের ভিতর হতে ধারালো দা এনে তার বাবা রবিউল ইসলামের কোমরে ও হাতে উপর্যুপরি কোপ মারে।

এতে রবিউল ইসলাম রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে গেলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।এদিকে ছেলে সিদ্দিক তার বাবাকে কোপ মেরে পালিয়ে যায়।এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম আরিফ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। আসামি গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নীলফামারীতে ছেলের দায়ের কোপে বাবার মৃত্যু

আপডেট সময় ১১:৫৩:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪