ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

চট্টগ্রামে ফেসবুক পোস্ট নিয়ে তুলকালাম, আহত যৌথবাহিনীর ১২ সদস্য

চট্টগ্রামে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক পোস্ট নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। এতে হামলায় আহত হয়েছেন যৌথবাহিনীর ১২ সদস্য। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের হাজারী গলিতে উদ্ধার অভিযান পরিচালনা করতে গেলে যৌথ বাহিনীর ওপর হামলার এ ঘটনা ঘটে। হামলায় আহতদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, ইসকন নিয়ে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে ওসমান নামে এক ব্যবসায়ীর ওপর হামলা ও দোকান ভাঙচুর করে সংগঠনটির সদস্যরা। খবর পেয়ে যৌথবাহিনী ওসমানকে আটক করে নিয়ে যাওয়ার সময়, তাকে ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় বিক্ষোভকারীরা। তাদের হামলা ও এসিড নিক্ষেপে আহত হন যৌথবাহিনীর ১২ সদস্য। পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে যৌথবাহিনী। আটক করা হয় বেশ কয়েকজনকে। রাত ১২টার পর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি।আহতদের মধ্যে ৬ জন পুলিশ ও ৬ জন সেনা সদস্য রয়েছেন বলে জানা গেছে। যৌথবাহিনীর টাস্কফোর্স-৪ চট্টগ্রাম থেকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (জনসংযোগ) কাজী মোহাম্মদ তারেক আজিজ জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

চট্টগ্রামে ফেসবুক পোস্ট নিয়ে তুলকালাম, আহত যৌথবাহিনীর ১২ সদস্য

আপডেট সময় ১২:৫১:৩০ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪