ঢাকা ১১:১৯ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি Logo প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বিনামূল্যে চোখের চিকিৎসা পেল ৬ হাজার মানুষ Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত

ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার

ফিলিস্তিনের নির্যাতিত মুসলিমদের সহায়তায় মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।শনিবার (২৬ অক্টোবর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে ‘পয়েট্রি ফর প্যালেস্টাইন’ নামক অনুষ্ঠানে তিনি আরও বলেন, ফিলিস্তিন পবিত্র ভূমি। এই ভূমিতে মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসা রয়েছে। এছাড়া, শতাধিক নবী রাসূলের সমাধি রয়েছে।

ওই দেশেই চালানো হচ্ছে গণহত্যা। কিন্তু সারা বিশ্ব নিরব।তিনি বলেন, দেশটির নারী, শিশু ও বয়োবৃদ্ধ নাগরিকদের আর্তনাদ কাউকে স্পর্শ করছে না। সবাই নির্বিকার হয়ে বসে আছে।ধর্ম উপদেষ্টা বলেন, ফিলিস্তিন আমাদের অন্তর, মন ও আত্মার সাথে মিশে রয়েছে। দেশটির নির্যাতিত জনসাধারণের প্রতি সহমর্মিতা রয়েছে। তাদের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি আমাদের সমর্থন রয়েছে। দেশটির নির্যাতিত ও গৃহহীন জনসাধারণের সাহায্য ও মানবাধিকার রক্ষায় বিশ্ববাসিকে এগিয়ে আসতে হবে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— ঢাকার ইরান দূতাবাসের কালচারাল কাউন্সিলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মদী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহ্ কাওসার মুস্তাফা আবুলউয়ালীসহ অন্যান্যরা।

ট্যাগস

সর্বাধিক পঠিত

বেনাপোলে নিরাপত্তা জোরদার, সতর্ক অবস্থানে বিজিবি

ফিলিস্তিনের পক্ষে মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার

আপডেট সময় ১২:১৫:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০২৪