ঢাকা ০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী Logo ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী Logo মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বড় পরাজয়, চাপে ট্রাম্প Logo ১০ পরীক্ষার্থী ১৭ জন শিক্ষক, পাশ করেননি কেউ Logo টাঙ্গাইলে প্রাইভেট কার ও অটো রিক্সার মুখোমুখি সংঘর্ষে নিহত ১ Logo গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

আওয়ামী ফ্যাসিবাদের সিন্ডিকেট ভাঙতে না পারলে জাতিকে চরম মাশুল দিতে হবে :ইসলামী আন্দোলন

আওয়ামী ফ্যাসিবাদের সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হলে জাতিকে চরম মাশুল দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম।তিনি বলেন, জীবনের মায়া ত্যাগ করে বুকভরা আশা নিয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ম্লান করার জন্য একটি গোষ্ঠী উঠেপড়ে লেগেছে। আওয়ামী ফ্যাসিবাদের দোসররা এখনো অনেকেই বহাল তবিয়তে আছে।

গণহত্যার সঙ্গে জড়িত অনেকেই এখনো গ্রেফতার হচ্ছে না। আবার কাউকে ধরে ছেড়ে দেওয়া হচ্ছে।মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে আগামী ৯ নভেম্বর জাতীয় সিরাত সম্মেলন বাস্তবায়নে প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, অন্যদিকে বিভিন্ন মামলায় নির্দোষ ব্যক্তিরা হয়রানির শিকার হচ্ছেন। অন্তর্বর্তী সরকারের মেয়াদ দুই মাস অতিবাহিত হলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো উদ্যোগ গ্রহণ না করায় জনমনে ক্ষোভের সঞ্চার হচ্ছে। বাজার ব্যবস্থার বেহাল অবস্থায় জনগণকে হাঁপিয়ে তুলছে।

আমরা আশা করবো সরকার দ্রুত এসব বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন।মাওলানা ইমতিয়াজ আলম আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, বাজারব্যবস্থা নিয়ন্ত্রণ, আওয়ামী ফ্যাসিবাদের বিচার শুরু, ঢাকায় ট্রাফিকজ্যাম দূরীকরণে সরকারকে আরও কঠোর হতে হবে।নগর সেক্রেটারি ডা. শহীদুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন আলতাফ হোসাইন, আনোয়ার হোসেন, আবদুল আউয়াল, কেএম শরীয়াতুল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান, ফজলুল হক মৃধা, নজরুল ইসলাম খোকন, এইচ এম মোস্তফা, মাওলানা কামাল হোসাইন, এসকে আবু তাহের, এডভোকেট গোলাম আজম প্রমুখ।

ট্যাগস

কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার

আওয়ামী ফ্যাসিবাদের সিন্ডিকেট ভাঙতে না পারলে জাতিকে চরম মাশুল দিতে হবে :ইসলামী আন্দোলন

আপডেট সময় ১২:৫২:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪