ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত Logo নওগাঁয় পোল্ট্রি সংগঠনের বিভাগীয় কার্যালয় উদ্বোধন Logo সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে নওগাঁয় আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও প্রীতিভোজ অনুষ্ঠিত Logo এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার কেন্দ্র তালিকা প্রকাশ Logo বিয়ে করতে চান অনন্যা পাণ্ডে Logo কার্যক্রম নিষিদ্ধ আ:লীগের সঙ্গে যোগাযোগ; চট্টগ্রাম রেঞ্জের এসপি গ্রেফতার Logo ভাতিজাদের হামলায় চাচা নিহত, বাড়ি-ঘরে আগুন Logo ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত Logo আগ্রাদ্বিগুণে মজিবুর রহমান স্মৃতি গ্রন্থাগারে সাহিত্য পরিষদের উদ্বোধন Logo শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আত্মগোপনে থেকে ফেসবুকে গান শোনালেন: মমতাজ

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট সরকার পতনের পর আওয়ামী লীগের শীর্ষ নেতাসহ মন্ত্রী ও সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান। তাদের কেউ কেউ ইতিমেধ্যে দেশত্যাগ করেছেন বলেও গুঞ্জন ওঠেছে। আত্মগোপনে থাকা মন্ত্রী-এমপিদের অনেকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুঁজছেন তাদের।

আত্মগোপনে থাকা এমপিদের একজন কণ্ঠশিল্পী মমতাজ। সরকার পতনের পর মানিকগঞ্জ-২ আসনের সাবেক এ সংসদ সদস্যের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। তিনি সব শেষ ২০১৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভক্তদের দেখা দিয়েছেন মমতাজ। অজ্ঞাত স্থান থেকে নিজের ভেরিফায়েড ফেসবুকে আইডিতে একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি ।এতে ‘আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি মন বান্ধিবি কেমনে? আমার চোখ বান্ধিবি, মুখ বান্ধিবি পরাণ বান্ধিবি কেমনে?

’ গানটি খালি গলায় মমতাজকে গাইতে শোনা যায়। কেউ কেউ তার গানের প্রশংসা করলেও অনেকেই তার সমালোচনা করেছেন।উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই নিজ এলাকায় দেখা যায়নি মমতাজকে। এছাড়া শেখ হাসিনার দেশ ছেড়ে ভারতে যাওয়ার পরও মমতাজের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না। গত সংসদ নির্বাচনে নৌকা প্রতীক পাওয়ার পরও মমতাজ স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান। কোণঠাসা হয়ে পড়ায় এরপর থেকে তিনি এলাকায় কম আসতেন।

ট্যাগস

সর্বাধিক পঠিত

সাবেক ডেপুটি স্পীকার আকতার হামিদ সিদ্দিকীর ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

আত্মগোপনে থেকে ফেসবুকে গান শোনালেন: মমতাজ

আপডেট সময় ০৩:৪১:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪