ঢাকা ০২:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

মাঙ্কিপক্সে আরব আমিরাতে মৃত্যু বাংলাদেশির ,

সংযুক্ত আরব আমিরাতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মারা যাওয়া কামাল হোসেনের (৩৮) মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রামে দাফন করা হয়েছে।শুক্রবার (১১ অক্টেবর) সকালে গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে মরদেহটির দাফন সম্পন্ন হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সতর্কতার সঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর উপস্থিতিতে মরদেহটি দাফন করা হয়। মৃত কামাল হোসেনের বাবা নজির আহমেদ জানান, বৃহস্পতিবার রাতে লাশ নিয়ে ঢাকা বিমানবন্দর থেকে রওনা দেন তারা। উপজেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী শুক্রবার সকাল ৮টায় গ্রামের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের মেসতলায় পারিবারিক গোরস্থানে কামাল হোসেনের লাশ দাফন করা হয়। গত ৩০ সেপ্টেম্বর মাংকিপক্স রোগে আক্রান্ত হয়ে কামাল হোসেন আরব আমিরাতে মারা যায়।

স্থানীয় মুন্সিরহাট ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, কামাল হোসেনের ২ মেয়ে এবং এক স্ত্রী রয়েছে। ৬ থেকে ৭ বছর আগে জীবিকার তাগিদে কামাল হোসেন আরব আমিরাতে যান। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম কিবরিয়া টিপুর বলেন, গত ৩০ সেপ্টেম্বর আরব আমিরাতের শারজায় একটি হসপিটালে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে মো. কামাল হোসেন মারা যাযন। এম-পক্স একটি ভাইরাসজনিত ছোঁয়াচে রোগ যার কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে। জানা মতে, এখন পর্যন্ত বাংলাদেশে মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী পাওয়া যায়নি।চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমাতুল্লাহ বলেন, কামাল হোসেনের লাশ স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী দাফন করা হয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

মাঙ্কিপক্সে আরব আমিরাতে মৃত্যু বাংলাদেশির ,

আপডেট সময় ১০:৫০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪