ঢাকা ০৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে জামায়াত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তৃতীয় দফায় আলোচনায় বসছে রাজনৈতিক দলগুলো।এরই ধারাবাহিকতায় শনিবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

বুধবার (২ অক্টোবর) প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক বিফ্রিংয়ে জানান, রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। তাদের কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। ২ থেকে ৩ দিনের মধ্যে কমিশন ফর্ম হবে। আইনশৃঙ্খলার বিষয়েও আলোচনা হবে, তাদের পরামর্শ নেওয়া হবে।বৈঠকে অন্তর্বর্তী সরকারের সার্বিক কার্যক্রম নিয়েও আলোচনা হবে বলে জানিয়েছেন শফিকুল আলম। তিনি বলেন, চলমান প্রক্রিয়ার অংশ হিসেবেই তৃতীয় দফায় এ আলোচনা হবে।

ট্যাগস

শনিবার প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে বসবে জামায়াত

আপডেট সময় ০৩:৫৬:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪