ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

গাজী টায়ার কারখানায় আগুনে ৯২ জন নিখোঁজ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপসীতে গাজী টায়ার কারখানায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৯২ জন নিখোঁজ রয়েছেন বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।সোমবার (২৬ আগস্ট) বেলা সোয়া ১টা পর্যন্ত ৯২ জন নিখোঁজের তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (ঢাকা) লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম।

তিনি গণমাধ্যমকে বলেন, স্বজনরা যারা দাবি করছেন যে তাদের পরিবারের সদস্যরা নিখোঁজ রয়েছেন, যারা গতরাতে লুটপাটের সময় এই কারখানায় এসেছিলেন, আমরা তাদের একটি খসড়া তালিকা করেছি। এ মুহূর্তে তা যাচাই-বাছাইয়ের কোনো সুযোগ নেই। স্বজনরা যারা দাবি করছেন তাদের নাম, ঠিকানা লিখে রাখছি। এখন পর্যন্ত এ তালিকায় ৯২ জন পর্যন্ত হয়েছে।নিখোঁজ অন্তত ১২ ব্যক্তির স্বজনদের দাবি, রোববার (২৫ আগস্ট) রাতে গাজী টায়ারসে লুটপাট চলাকালীন তাদের নিখোঁজ সদস্যরা কারখানাটির ভেতরে ছিলেন। রাতভর তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি। মোবাইল ফোনও বন্ধ রয়েছে।

এদিকে, কারখানাটির ছয়তলা একটি ভবনে সোমবার (২৬ আগস্ট) বেলা দেড়টায়ও আগুন জ্বলতে দেখা যায়। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।কলাবাগ এলাকার বাসিন্দা মনি আক্তার সাংবাদিকদের বলেন, তার স্বামী মো. রাশেদ রাজমিস্ত্রি। গতরাত সাড়ে ৮টার দিকে কারখানাটিতে এসেছিলেন। সঙ্গে ছিলেন ওই এলাকারই আরেক বাসিন্দা। রাতে রাশেদ বাসায় না ফেরায় মোবাইলে কল দিলেও তা বন্ধ পান।তিনি বলেন, সারারাত ধরে আমার বাচ্চার আব্বারে খুঁজতেছি, পাই নাই। যার সঙ্গে আসছিল তারে আমি চিনি না। আমি এখন কী করমু?

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

গাজী টায়ার কারখানায় আগুনে ৯২ জন নিখোঁজ

আপডেট সময় ০৫:৫৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪