ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশের ছাত্র আন্দোলনের জোয়ারে সরকার পতনের দাবিতে উত্তাল পাকিস্তান

সম্প্রতি ছাত্র আন্দোলনের জেরে পদত্যাগ করতে বাধ্য হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী। এবার পাকিস্তানে যেন সেই ছোঁয়া আছড়ে পড়েছে। সরকার পতনের দাবিতে উত্তাল উপমহাদেশের দেশটি। সেইসাথে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিও জানাচ্ছেন শিক্ষার্থীরা। তবে কি বাংলাদেশের ছাত্র মতো একই পথে হাঁটছে পাকিস্তান?

পাকিস্তান গণমাধ্যমের দাবি, হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে অনেকটাই প্রভাবিত দেশটির শিক্ষার্থীরা। বাংলাদেশ থেকে জুগিয়েছেন বিক্ষোভের অনুপ্রেরণা।

বাংলাদেশি ছাত্র আন্দোলনের ছাপ অনেকটাই স্পষ্ট পাক রাজপথেও। নানা ধরনের বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে দেশটির রাজপথ। শুধু তাই নয়, রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে লাল-সবুজের পতাকা। পাকিস্তানি পতাকার পাশাপাশি যা হাতে নিয়ে মিছিল করছে দেশটির ছাত্র জনতা।এদিকে আন্দোলনকারীদের ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল আসিম মুনির। তিনি বলেন, আন্দোলনকারীরা মুসলিম নয়। গেল শুক্রবার দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করতে আন্দোলনের ডাক দেয় পাকিস্তানের প্রধান বিরোধী দল পিটিআই’র ছাত্র শাখা আইএসএফ। ৩০ আগস্টের মধ্যে ইমরান খানকে মুক্তির আল্টিমেটামও দেয় পাকিস্তানের স্টুডেন্ট ফেডারেশন।

ট্যাগস

আপডেট সময় ০১:২৮:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home2/visionnewstoday/public_html/wp-includes/functions.php on line 5481