ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজায় বোমায় উড়ে গেলেন দুই ইসরায়েলি সেনা

অবরুদ্ধ গাজা উপত্যকায় রাস্তার পাশে পুঁতে রাখা বোমায় দখলদার ইসরায়েলের দুই সেনার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। 

নিহত সেনারা হলেন মেজর (রিজার্ভিস্ট) ইজহাক পেলেদ এবং সার্জেন্ট মেজর (রিজার্ভিস্ট) মোরদেচাই ইসুফ বেন সোয়াম। ইজহাক পেলেদ ছিলেন লজিস্টিক অফিসার। অপরদিকে মোরদেচাই ইসুফ পেশায় ট্রাক চালক ছিলেন। তারা দুজনই সেনাবাহিনীর জেরুজালেম ব্রিগেডের ৮১১নং ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইজহাক পেলেদ সেনাবাহিনীর একটি বহরকে নেতৃত্ব দিয়ে গাজার জেইতুনে যাচ্ছিলেন। ওই বহরে সেনাদের জন্য যুদ্ধ সরঞ্জাম ছিল। অপরদিকে মোরদেচাই ইসুফ ওই বহরের একটি গাড়ির চালক ছিলেন।

গাড়ি নিয়ে যখন তারা যাচ্ছিলেন তখন গাজার মধ্যাঞ্চলে (কথিত) নেতজারিম করিডরের পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরিত হয়। এতে এ দুজন নিহত ও বাকিরা আহত হন।

ট্যাগস

গাজায় বোমায় উড়ে গেলেন দুই ইসরায়েলি সেনা

আপডেট সময় ১১:৩১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪