ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ   Logo হবিগঞ্জে ছাত্রদল সভাপতিসহ ১’শ জনকে আসামি করে মামলা, ১৪৪ ধারা প্রত্যাহার Logo চুয়েটে পুকুরে গোসল করতে নেমে শিক্ষার্থীর মৃত্যু Logo দুবাই পাঠানোর নামে জাল ভিসা দিয়ে নওগাঁয় ১৮ লাখ টাকা আত্মসাৎ Logo রাষ্ট্রপতি হওয়ার খবর গুজব, বললেন মির্জা ফখরুল Logo নওগাঁ জেলা প্রেসক্লাবের নেতৃত্বে আবু বকর-বেলাল Logo নওগাঁয় মাদকের টাকা না পেয়ে  পিতাকে খুন করলো ছেলে Logo নওগাঁয় সপ্তম শ্রেনীর ছাত্রীকে অপহরণ ৩ সপ্তাহে হয়নি উদ্ধার Logo নওগাঁয় আদালতের নির্দেশে কবর ১০ মাস পর শিশুর লাশ উত্তোলন Logo নওগাঁয় ক্লাসরুমের ছাদ ধসে ৭ শিক্ষার্থী আহত

নওগাঁয় আওয়ামী লীগের ৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নওগাঁয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় মামলা হয়েছে। জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ বাদি হয়ে এ মামলা করেন।

সোমবার (১৩ আগস্ট) রাতে সদর মডেল থানায় করা এজাহারে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৯২ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২৫০ জনকে।

এর আগে গত ৩ আগস্ট কোটা সংস্কার আন্দোলন চলাকালীন শহরের কেডির মোড়ে বিএনপির দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে আওয়ামী লীগ ও দলের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি ও থানা পুলিশ সূত্র জানায়, গত ৩ আগস্ট নওগাঁর রাজপথ যখন কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের স্লোগানে উত্তাল ঠিক সেই মুহূর্তে বিকেল সাড়ে ৩টার দিকে শহরের কেডির মোড়ে অস্ত্রসহ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গোলাগুলি করে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। এসময় নওগাঁ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস তুহিন রেজার নেতৃত্বে বিএনপির দলীয় কার্যালয়ের তালা ভেঙে চেয়ার, টেবিল, টিভি, ভ্যানসহ ভেতরে থাকা সবকটি জিনিসপত্র ভাংচুর করা হয়। এছাড়াও এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

নওগাঁ জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ জাগো নিউজকে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ওইদিন দলীয় কার্যালয়ে তান্ডব চলানোর পাশাপাশি পুরো শহরে অরাজকতা ছড়াতে অস্ত্রের মহড়া দিয়েছে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে মামলা করেছি। শান্তির শহর নওগাঁকে যারা অশান্ত করেছিলো তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

নওগাঁ সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ জাগো নিউজকে বলেন, গত ৩ আগস্ট বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনায় ৯২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে মামলা করেছেন জেলা বিএনপির সদস্য সচিব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যে মাহবুব কাদের ফাহিম নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস

নওগাঁর আত্রাইয়ে জমি সংক্রান্ত বিরোধে বসতবাড়িতে হামলা ভাঙচুর হত্যা চেষ্টার অভিযোগ  

নওগাঁয় আওয়ামী লীগের ৯২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

আপডেট সময় ০৯:৩১:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪