ঢাকা ০১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

‘গুপি গাইন’ খ্যাত কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল মারা আর নেই

চলে গেলেন ‘গুপি গাইন’ খ্যাত কণ্ঠশিল্পী এবং ভারতের সাবেক তৃণমূল সংসদ সদস্য অনুপ ঘোষাল। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮। আজ (১৫ ডিসেম্বর) কলকাতায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এ গায়ক। জানা গেছে, বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে তার।

অনুপ ঘোষালের প্রয়াণের খবর পেয়ে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার শোক বার্তায় লেখেন, অনুপ ঘোষালের প্রয়াণে সংগীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। আমি অনুপ ঘোষালের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।

সত্যজিৎ রায় পরিচালিত ‘গুপি গাইন বাঘা বাইন’, ‘হীরক রাজার দেশে’র মতো সিনেমায় সংগীত পরিবেশন করেছিলেন অনুপ ঘোষাল। যে গান এখনো অনুরাগীরা ভোলেননি। তিনি মূলত নজরুলগীতি এবং শ্যামাসংগীতের জন্য গানের ভুবনে ব্যাপক প্রশংসা পেয়েছিলেন।

এ ছাড়াও, বাংলা, হিন্দিসহ বিভিন্ন ভাষার সিনেমায় সংগীত পরিবেশন করেছিলেন এ শিল্পী। তপন সিনহা পরিচালিত ‘সাগিনা মাহাতো’ চলচ্চিত্রে তার গান শ্রোতারা ভোলেননি।

বাম যুগের শেষ দিকে ‘রাজনৈতিক পরিবর্তন’ আন্দোলনের সঙ্গী হন অনুপ ঘোষাল। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে প্রার্থী করেন তাকে। হুগলির উত্তরপাড়া বিধানসভা আসন থেকে প্রথমবার প্রার্থী হয়েই জয় পান। তবে এরপরে আর তাকে টিকিট দেয়নি তৃণমূল। রাজনীতির সঙ্গেও বিশেষ যোগাযোগ ছিল না এ সংগীতশিল্পী।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

‘গুপি গাইন’ খ্যাত কণ্ঠশিল্পী অনুপ ঘোষাল মারা আর নেই

আপডেট সময় ০১:১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০২৩