ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প Logo নওগাঁর পত্নীতলায় গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর জখম Logo ইসরাইল ও ইরান কে থামতে বললেন ট্রাম্প Logo নওগাঁয় পূবালী ব্যাংক পিএলসি’র ডিজিটাল ব্যাংকিং ও ক্যাশলেস ক্যাম্পেইন শুরু Logo নওগাঁয় কৃষকের ধান কেটে দিলেন এমপি ফজলে হুদা বাবুল Logo কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ Logo ৫ লাখ টাকার চুক্তিতে ‘তথ্য সন্ত্রাস’: আত্রাইয়ে দুই ‘ফেসবুকারের তান্ডব Logo রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি গ্রেফতার Logo নওগাঁয় পুলিশের চিরুনি অভিযান: অনলাইন জুয়া সেন্টারের সন্ধান, মূলহোতাসহ গ্রেফতার ১৫ Logo গাজীপুরে ৫খুন: অভিযুক্ত ফোরকানের মরদেহ নদী থেকে উদ্ধার

বরেন্দ্র অঞ্চলে কৃষি প্রণোদনা পাচ্ছেন ২ লাখ ২০ হাজার কৃষক

২০২৩-২০২৪ বোরো মৌসুমে উচ্চফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে বরেন্দ্র অঞ্চলের ২ লাখ ২০ হাজার কৃষককে বিনামূল্যে সার-বীজ সহায়তা দিচ্ছে সরকার। কৃষিবান্ধব সরকারের এই উদ্যোগে খুশি কৃষক।

কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন, এ অঞ্চলে সুুবিধাভোগী কৃষকের তালিকা চূড়ান্ত করেছে উপজেলা ও জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটি। কোথাও কোথাও নির্বাচিত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রণোদনা বিতরণ চলছে। আবার কোথাও কোথাও সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। নিয়ম-নীতি মেনে দ্রুত সময়ের মধ্যে কৃষকের হাতে সার-বীজ তুলে দেবেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) কর্মকর্তারা। কৃষি মন্ত্রণালয়ের নিয়মিত বাজেট ‘কৃষি পুনর্বাসন সহায়তা এবং বীজ ও চারা খাত’ থেকে এ প্রণোদনা দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ডিএই’র রাজশাহী অঞ্চলের আওতায় এবার নওগাঁর ৮৮, রাজশাহীর ৬৮, চাঁপাইনবাবগঞ্জের ৩৯ হাজার ও নাটোর জেলার ৪৫ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বীজ ও সার দিচ্ছে সরকার। এর মধ্যে ১ লাখ কৃষকের প্রত্যেককে এক বিঘা জমি চাষের জন্য ৫ কেজি উফশী জাতের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ২ কেজি করে হাইব্রিড জাতের বীজ পাবেন ১ লাখ ২০ হাজার কৃষক।

জানতে চাইলে নওগাঁর মহাদেবপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হোসাইন মোহাম্মদ এরশাদ জানান, প্রণোদনা বিতরণের জন্য উপজেলার ১০টি ইউনিয়নের কৃষকের তালিকা করা হয়েছে। খুব দ্রুত আনুষ্ঠানিকভাবে বিতরণ কার্যক্রম শুরু করা হবে। দেশের অন্যতম ধান উৎপাদনকারী এ উপজেলায় এবারও লক্ষ্যমাত্রার অধিক জমিতে উফশী ও হাইব্রিড জাতের বোরো ধানের চাষ হবে বলে আশা করছেন তিনি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ শামসুল ওয়াদুদ জানান, প্রণোদনা বিতরণ চলছে। দ্রুত সময়ের মধ্যে এ অঞ্চলে বিতরণ কার্যক্রম শতভাগ সম্পন্ন হবে। এতে উন্নত জাতের আবাদ ও উৎপাদন ব্যাপক বৃদ্ধি পাবে বলেও জানান তিনি।

এবার ইরানে ইসরাইল হামলা চালালে যুক্তরাষ্ট্রের পাশে নেই, ট্রাম্প

বরেন্দ্র অঞ্চলে কৃষি প্রণোদনা পাচ্ছেন ২ লাখ ২০ হাজার কৃষক

আপডেট সময় ০১:৫৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০২৩