ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ :
Logo নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন Logo নওগাঁয় প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে পৈতৃক জমি আত্মসাতের চেষ্টা   Logo ঢাবি ছাত্রীর মরদেহ: শিক্ষককে নিয়ে লিখেছে চিরকুট Logo মহাদেবপুর উপজেলা কেন্দ্রীয় পাঠাগারে ইউএনও’র বিদায় সংবর্ধনা Logo আবু সাঈদ হত্যা: বেরোবির সাবেক ভিসির ১০ বছর কারাদণ্ড Logo আবু সাঈদ হত্যা মামলায় দুইজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন Logo বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি Logo হাদি হত্যার প্রধান আসামি ফয়সালের অস্ত্র মামলার রায় ঘোষণা Logo মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo হামের টিকা সংকটের দায় গত সরকারের; স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ জাতিসংঘের

২৮ অক্টোবর বিএনপি-জামায়াতের ডাকা মহাসমাবেশের পর থেকে বাংলাদেশে এক অস্থির পরিবেশ বিরাজ করছে । হামলা মামল,হত্যা, গুম, সহ সমাবেশের উপর পুলিশের হামলার অভিযোগ  গত কয়েক দিন থেকে ব্যপক হারে বৃদ্ধি পেয়েছে । বাংলাদেশের এ অস্থিতিকর পরিবেশ নিয়ে বিভিন্ন সংস্থা গুলো উদ্বেগ প্রকাশ করেছে।

গতকাল মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে নিয়মিত ব্রিফিংয়ে সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এ উদ্বেগের কথা জানান। ব্রিফিংয়ে এক প্রশ্নকারী বলেন, সহিংসতা ও জোরপূর্বক আটকের অত্যধিক ব্যবহার বন্ধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ সরকার। ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক বলেছেন, জাতিসংঘ একটি অকার্যকর সংস্থা। কিছু ভালো কথা বলা ছাড়া বিশ্বে এই সংস্থার আর কোনো ভূমিকা নেই।

প্রশ্নকারী আরও বলেন, আট হাজারের বেশি বিরোধী নেতা-কর্মীকে গ্রেপ্তার, পুলিশের হাতে মানুষ নিহত হওয়ার বিষয়ে জাতিসংঘের অবস্থান কী?

জবাবে স্টিফেন ডুজারিক বলেন, জাতিসংঘের সমালোচনা করাটা নতুন কিছু নয়। তিনি মনে করেন, বিভিন্ন সময় এমন অভিযোগ দাঁড় করানো হয়েছে। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে তাঁরা আগে যা বলে এসেছেন, সে কথাই এখন উল্লেখ করবেন। বাংলাদেশে গণগ্রেপ্তারসহ সার্বিক পরিস্থিতি নিয়ে তাঁরা উদ্বেগ প্রকাশ করছেন।

নওগাঁয় শক্রতার জেরে ২ বিঘা জমির ধান নষ্ট, বিচার দাবীতে মানব বন্ধন

বাংলাদেশের গ্রেপ্তার নিয়ে উদ্বেগ জাতিসংঘের

আপডেট সময় ১১:৩৬:০৫ পূর্বাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩